আয়ারল্যান্ডের কাছে হারল মেয়েরা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৪, ০৮:৪৩
  • 149 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৪, ০৮:৪৩
  • 149 বার পঠিত
আয়ারল্যান্ডের কাছে হারল মেয়েরা

আয়ারল্যান্ডের গ্যাবি লেইস ও লিয়াহ পলের ১০৭ রানের জুটি দারুণ পাল্টা দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মুস্তারি। তারা প্রথম ১২ ওভারে ১০৩ রানের জুটি গড়েন। কিন্তু লোয়ারে ভালো ব্যাট করতে না পারায় আইরিশ মেয়েদের কাছে ১২ রানে হেরেছে বাংলাদেশ।
মিরপুরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই জয় পায় বাংলাদেশ। সিলেটে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে যেন ভিন্ন এক আইরিশ নারী ক্রিকেট দলের দেখা মিলল। তৃতীয় উইকেটের বড় জুটিতে ৫ উইকেটে ১৬৯ রান করে আইরিশ মেয়েরা।
ওপেনার লেইস খেলেন ৪২ বলে ৬০ রানের ইনিংস। তার ব্যাট থেকে সাতটি চার ও দুটি ছক্কা আসে। ৪৫ বলে ৭৯ রান করেন পল। ১০টি চারের শটের সঙ্গে দুটি ছক্কা হাঁকান চারে নামা এই ব্যাটার। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১৫৭ রান করে থেমেছে।
বাংলাদেশ দলের হয়ে ওপেনার দিলারা ৪১ বলে ৪৯ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। সোবহানা মোস্তারি ৩৫ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। তিনটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। এছাড়া শারমিন আক্তার ২৩ ও তাজ নেহার ১৯ রান করে আউট হন।
বাংলাদেশ নারী দলের হয়ে জাহানারা আলম ৩৫ ও জান্নাতুল ফেরদৌস ৪০ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। নাহিদা ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট দখল করেন। আয়ারল্যান্ডের অর্লা প্রিন্ডারগাস্ট ২৪ রানে ৩টি ও আরলিনি কেলি ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581