মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত, মারা গেলেন চালকও

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ০৬:৫৭
  • 253 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ০৬:৫৭
  • 253 বার পঠিত
মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত, মারা গেলেন চালকও

ঝালকাঠির নলছিটিতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) নিহত হয়েছেন। এ সময় পড়ে গিয়ে মোটরসাইকেল চালকও নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় চালক মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তাদের লাশ ঝালকাঠি সদর হাসপাতালে আছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493