বড় হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ০৭:০৫
  • 188 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ০৭:০৫
  • 188 বার পঠিত
বড় হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগ্রেসদের।

দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
মাত্র ২২ রানের মধ্যে ওপরের সারির ৪ ব্যাটারকে হারানোর পর পঞ্চম উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার মিলে ৪৮ রান যোগ করলেও এই দুজনের বিদায়ের পর আর এগাতে পারেনি বাংলাদেশ। শারমিন আউট হন ৪৩ বলে ৩৮ রান করে। আর স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান। ৮৭ রানে অলআউট হন বাংলাদেশের মেয়েরা।

আয়ারল্যান্ডের হয়ে ওরলা প্রেন্ডারগাস্ট নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আরলেনা কেলি ও লরা ডেলানি। বাকি একটি উইকেট গেছে আলানা ড্যাজেল।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করেন আইরিশ মেয়েরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন লরা ডেলানি। দ্বিতীয় সর্বোচ্চ ওরলা প্রেন্ডারগাস্ট করেন ৩২ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন নাহিদা।
সিরিজের শেষ ম্যাচ ৯ ডিসেম্বর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581