বরিশালে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২৪, ০৮:২৬
  • 146 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২৪, ০৮:২৬
  • 146 বার পঠিত
বরিশালে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ব্লকের উপর পা পিছলে কীর্তনখোলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১২ টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছেন। মৃত ছাত্র মো. আবির হাসান হিরা (১৭) বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র।
হিরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনাপাড়া মদিনাবাদ এলাকার মো. রাশেদের ছেলে।
তার সহপাঠী মো. হৃদয় জানায়, তারা চার সহপাঠী কীর্তনখোলা নদীর বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গার পাড় এলাকায় ঘুরতে যান। কীর্তনখোলা নদীর তীরের ভাঙ্গন প্রতিরোধে ফেলা ব্লকের উপর উঠে ছবি তুলছিল হিরা। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায় সে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাদের একটি ডুবুরী দল সেখানে যায়। তারা নদীতে ১৭ মিনিটের তল্লাশী চালিয়ে শিক্ষার্থী হিরার লাশ উদ্ধার করতে সমর্থ হয়েছেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন, কলেজ কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
চরবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য তুহিন খান বলেন, লাশ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বরিশাল সদর নৌ-পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, লাশ উদ্ধার করার জন্য তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ময়নাতদন্ত করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493