পিএসএলে কত টাকা আয় করবেন নাহিদ, লিটন ও রিশাদ?

  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৫, ০৬:৪১
  • 232 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৫, ০৬:৪১
  • 232 বার পঠিত
পিএসএলে কত টাকা আয় করবেন নাহিদ, লিটন ও রিশাদ?

পাকিস্তান সুপার লিগের এবারের আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। গতকাল প্লেয়ার্স ড্রাফট থেকে তাদের দলে ভেড়ায় তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
নাহিদকে পেশোয়ার জালমি, লিটনকে করাচি কিংস এবং রিশাদকে দলে টেনেছে লাহোর কালান্দার্স।

ড্রাফটে বাংলাদেশ থেকে নাম দেন ৩৯ জন ক্রিকেটার। সেখান থেকে মাত্র ৩ জনাই পান দল। সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে নাম লেখানো সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের প্রতি দেখায়নি কেউ আগ্রহ।

জায়গা পাওয়া তিন জনের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন নাহিদ রানা। তাকে ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের দিতে হয় ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা।

অপরদিকে লিটন দাসকে সিলভার ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় করাচি কিংস। এই ক্যাটাগরিতে ২৫ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক দেওয়া হয়। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা আয় করবেন লিটন। একই পরিমাণ আয় করবেন লাহোর কালন্দার্সে জায়গা পাওয়া বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন।

পিএসএলের দশম আসরের পর্দা উঠবে আগামী এপ্রিল মাসের ৮ তারিখ। মে মাসের ২৯ তারিখ করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে আসরটির।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493