চমক নিয়ে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াতের আমির

  • আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২৫, ০৭:১৪
  • 268 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২৫, ০৭:১৪
  • 268 বার পঠিত
চমক নিয়ে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াতের আমির

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিনের মত বিরোধ নিরসনে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতে ইসলামীর কট্টর সমালোচক ছিলেন চরমোনাই পীর। তাদের এ সাক্ষাত অনেকটাই রাজনৈতিক অঙ্গনে একটি চমক বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জামায়াতের আমির ড. শফিকুর রহমান বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে চরমোনাই জামিয়া রশীদিয়া আহছানাবাদ মাদরাসা প্রাঙ্গণে যান। এ সময় তিনি গোটা মাদরাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, “বাংলাদেশ আজ ৫৪ বছরে পদার্পণ করেছে। ৫৩ বছরের স্বাধীনতার মধ্যে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের মাধ্যমে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ হয়নি। আমাদের কাজ আল্লাহর নির্দেশে দেশের কল্যাণে কাজ করা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং দেশের উন্নতির জন্য আমরা সবাই একসাথে দোয়া করি।”
এসময় জামায়াতের আমীর, ডা. শফিকুর রহমান বলেন, “আমি আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই একত্রিত হয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও তা করে যাব। আমাদের দেশে ১৮ কোটি মানুষের মধ্যে ৯০% মানুষ নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দেয়। তবে, বাকি ১০% বা তার কমবেশি যারা আছেন, তারাও এই দেশের মানুষ।”
ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবার যে গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে ছিল, গতকাল চরমোনাই পীরের সাথে জামায়াতের আমিরের সাক্ষাতে তা অনেকটাই আলোর মুখ দেখছে বলে মনে করা হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493