বরিশাল বারের নির্বাচন বয়কট আওয়ামী ও বামপন্থী আইনজীবীদের

  • আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২৫, ০৭:২৬
  • 225 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২৫, ০৭:২৬
  • 225 বার পঠিত
বরিশাল বারের নির্বাচন বয়কট আওয়ামী ও বামপন্থী আইনজীবীদের

নির্বাচিত কমিটি দখলের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন আওয়ামী ও বামপন্থী আইনজীবীরা। একই সঙ্গে বার্ষিক ভোজ, বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতাসহ সমিতির কোনো কার্যক্রমে অংশ নেবেন না তাঁরা। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি বরিশাল আইনজীবী সমিতির জরুরি সভা আহ্বান করে বিএনপিপন্থী আইনজীবীরা। এতে গত নির্বাচনে পরাজিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে জয়ী ঘোষণা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক, ১৩ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন পর্যন্ত ওই কমিটি দায়িত্ব পালনের কথা বলা হয়।
জানতে চাইলে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী লস্কর নুরুল হক বলেন, ‘গত বছরের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটি পদে জয়ী হয়।
গত ১ জানুয়ারি বিএনপিপন্থী আইনজীবীরা অবৈধভাবে জরুরি সভার নামে গত নির্বাচনে পরাজিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে জয়ী ঘোষণা করে কমিটি দখল করেছে। নির্বাচিত নির্বাচন কমিশনও দখল করে বিএনপির আইনজীবীদের বসানো হয়। এর প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আইনজীবীরা সমিতির সকল কার্যক্রম বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।’
গণতান্ত্রিক আইনজীবী সমিতির উপদেষ্টা প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যল বলেন, ‘বিএনপিপন্থী আইনজীবীরা সমিতিকে কলঙ্কিত করেছে। বর্তমান দখলবাজ কমিটির অধীনে কোনো কার্যক্রমে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আইনজীবীরা অংশ নেবে না।’
এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসীন মন্টু বলেন, ‘কেউ যদি ওকালতি করতে না চায়, সেটা তাদের ব্যাপার। বিএনপি আইনজীবী সমিতি দখল করেনি। গঠনতন্ত্র অনুযায়ী চার–পাঁচ শ আইনজীবীর উপস্থিতিতে দায়িত্ব নেওয়া হয়েছে। এখন অন্ধকারে বসে বয়কট করলে তা আইনজীবীরা গ্রহণ করবে না।’
ফোরামের আরেক নেতা আইনজীবী সাদিকুর রহমান লিংকন বলেন, ‘গত নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপি করে তাদের পরাজিত দেখানো হয়। ফলাফল ঘোষণার পর তারা প্রতিবাদ করেছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরে সমিতির স্বার্থে পরবর্তী নির্বাচন পর্যন্ত সকলে অবৈধ কমিটি বহাল থাকার পক্ষে ছিলেন। তবে আওয়ামীপন্থীরা এই কমিটিকে কেন্দ্র করে বেপরোয়া হয়ে ওঠে।
‘এতে ক্ষুব্ধ সব আইনজীবী একত্রিত হয়ে ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে তাঁদের বিজয়ী ঘোষণা করেছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন–পরবর্তী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493