সমালোচনার মুখে ওষুধ-ইন্টারনেটসহ ৪ ক্ষেত্রে বাড়তি ভ্যাট প্রত্যাহার

  • আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২৫, ০৭:০০
  • 237 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২৫, ০৭:০০
  • 237 বার পঠিত
সমালোচনার মুখে ওষুধ-ইন্টারনেটসহ ৪ ক্ষেত্রে বাড়তি ভ্যাট প্রত্যাহার

দেশব্যাপী ব্যাপক সমালোচনা ও নানা মহলের দাবির মুখে কয়েকটি খাতের পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ এই চারটি ক্ষেত্র থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
প্রজ্ঞাপনে ওষুধ শিল্পের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরো সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বলবৎ রাখা হয়েছে।
এতে মোবাইল ফোন ও আইএপি সেবার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, দেশের ডিজিটাইজেশন কার্যক্রম চালু রাখতে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া রেস্তোরাঁর ক্ষেত্রে, থ্রি স্টার, ফোর স্টার, ফাইভ স্টার ব্যতীত অন্যান্য রেস্তোরাঁর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে রেস্টুরেন্টে খাবারের মূল বৃদ্ধি পাবে না।
মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581