পটুয়াখালীতে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামি আটক

  • আপডেট টাইম : জুন ২৪ ২০২৫, ০৭:২৪
  • 180 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৪ ২০২৫, ০৭:২৪
  • 180 বার পঠিত
পটুয়াখালীতে র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামি আটক

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যদরা আলোচিত বাকপ্রতিবন্ধি নারীধর্ষণসহ একাধিক মামলার আসামি জাকির হাওলাদারকে আটক করেছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মৌকরন থেকে তাকে আটক করা হয় বলে জানায় র‌্যাব।
র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জাকির হাওলাদারকে (৪০) আটক করতে সক্ষম হন তারা। জাকির একই এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে।
র‌্যাব আরও জানায়, ভিকটিম একজন বাকপ্রতিবন্ধি নারী। তার স্বামী পেশায় আইসক্রিম বিক্রেতা। গত ২৪ মে ভিকটিমের স্বামী আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সেই সুযোগে আসামি মো. জাকির হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক ভিকটিমের বাড়িতে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করেন। ভিকটিমের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভিকটিম। এ ঘটনার পর পরই পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র‌্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। এ সময় প্রধান আসামির পিসিপিআর যাচাই করে দেখতে পান তার নামে পটুয়াখালী সদর ও দুমকি থানায় একাধিক মামলা রয়েছে।আটকের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493