বরিশাল ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাতাগার অবস্থান কর্মসূচি পালন করবে। এতে সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষকের যোগ দেওয়ার কথা রয়েছে।
শিক্ষকদের এই কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত সংহতি প্রকাশ করে বক্তব্য দেবেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপণকে প্রত্যাখ্যান করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
অর্থ মন্ত্রণালয় গত ৫ অক্টোবর শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে পরিপত্র জারি করে।
পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্ত পালন সাপেক্ষে ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।