বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে ॥ মঙ্গলবার রাত সাড়ে ৭টায় বরিশাল প্রেসক্লাবে আকস্মিক এক মতবিনিময় সভায় জামায়াতের সাথে আসন ভাগাভাগিতে ‘বরিশাল -৫ আসন কার হবে’ সাংবাদিকদের এমন প্রশ্নে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম কঠোর জবাব দেন। তিনি বলেন বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান। এ আসন কারো দাবি করাও উদ্ধত্বের শামিল। আমরা যদি জামায়াতের আমিরের আসন কিংবা পিরোজপুরের আল্লামা সাইদীর পুত্রের আসন দাবি করি তাহলে সেটা কেমন হবে? তিনি বলেন আসন ভাগাভাগি প্রশ্নে তাদের জোটের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। মুফতি ফয়জুল করিম নির্বাচন কমিশনকে হুশিয়ারী দিয়ে বলেন, অতীতের নির্বাচন কমিশনারদের ভাগ্যে কি হয়েছে তা সবাই জানি। এ নির্বাচন কমিশন যেন মবের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে বলব। নির্বাচন কমিশন ২/৩টি দল নিয়ে প্রায়ই বৈঠক করেন। এটি দৃষ্টি কটু বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ ছাড়াও রাষ্ট্রিয় নিরাপত্তা করা পাবেন সেটি সংবিধানে উল্লেখ আছে। অথচ আমরা দেখতে পাচ্ছি এ সরকার কাদের জন্য রাষ্ট্রিয় নিরাপত্তার ব্যবস্থা করছে। এসব কর্মকান্ডে বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে।