গলাচিপায় ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ০৭:৩৪
  • 120 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ০৭:৩৪
  • 120 বার পঠিত
গলাচিপায় ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ঝুলন্ত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসাদুজ্জামান (৪৪) নামে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান চরবিশ্বাস ইউনিয়নে কর্মরত গ্রামীণ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ছিলেন। তিনি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী এলাকার বাসিন্দা এবং মো. ফজলুর রহমান মৃধার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে সহকর্মী মো. জলিল (৪৫)-কে সঙ্গে নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে বৌবাজার এলাকায় রাস্তার পাশে একটি ছিঁড়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান বলেন, একটি নারিকেল গাছের শুকনো ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় ঝুলে ছিল। মোটরসাইকেলে যাওয়ার সময় ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, ঘটনাটি শোনার পর হাসপাতালে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581