বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ০৭:৩৬
  • 106 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২৬, ০৭:৩৬
  • 106 বার পঠিত
বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

বরিশালের গৌরনদীতে অবৈধভাবে মজুতের জন্য পাচার করে নিয়ে যাওয়ার পর পিকআপ ভর্তি পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)র বরিশাল জেলার সদস্যরা। শনিবার বিকেলে উপজেলার সরিকল বন্দরের ব্যবসায়ী আব্দুর রহমানের গোডাউনে মজুত করে রাখার সময় এগুলো জব্দ করা হয়। বরিশালের মেঘনা ডিপো থেকে এ জ্বালানি সংগ্রহ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, জ্বালানি তেল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম গৌরনদী উপজেলার সরিকল বন্দরে পৌঁছে। এ সময় ওই বন্দরের ব্যবসায়ী আব্দুর রহমানের গোডাউনে পিকআপ থেকে অবৈধ মজুতের জন্য নামানোর সময় ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। যারমধ্যে রয়েছে, ২৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন ও ২০০ লিটার পেট্রোল।

বরিশালরে খান এন্টারপ্রাইজের লাইসেন্স দেখিয়ে অবৈধভাবে বরিশালের মেঘনা ডিপো থেকে জ্বালানিগুলো সংগ্রহ করে নিয়ে গেছেন ওই ব্যবসায়ী। এর আগেও তিনি একইভাবে জ্বালানি সংগ্রহ করে তা অতিরিক্ত দামে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে। এনএসআইয়ের একটি সূত্র জানায়, আব্দুর রহমান নামের ওই ব্যবসায়ীর সরিকল বন্দরে একটি ইলেকট্রনিক্স-এর দোকান রয়েছে।

ইলেক্ট্রনিকের দোকানেই তিনি অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিল। এসব জ্বালানি বিক্রির জন্য তার কোনো লাইসেন্সও নেই।

সূত্রে আরও জানা গেছে, বরিশাল নগরী থেকে এনএসআইয়ের সদস্যরা ওই পিকআপের পিছু নিয়ে তা জব্দ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581