বরিশালের সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় নৌযান ডুবি

  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ০৮:৪২
  • 1086 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ০৮:৪২
  • 1086 বার পঠিত
বরিশালের সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় নৌযান ডুবি

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ডুবে যাওয়া নৌযানটি উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে সোমবার রাতে বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করা বানারীপাড়া থানার এসআই জাহিদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, হুলারহাট থেকে ঢাকাগামী মর্নিংসান-৯ সহ দুটি লঞ্চ পাশাপাশি চলছিলো। মসজিদবাড়ি ঘাট অতিক্রকালে বিপরীত দিক থেকে স্টিলের তৈরি একটি মালবাহী নৌযানের সাথে মর্নিংসান-৯ লঞ্চের ধাক্কা লাগে। সাথে সাথে ১৪শ’ বস্তা মুরগির খাবার বোঝাই নৌযানটি নদীতে ডুবে যায়।

এসময় ডুবে যাওয়া নৌযানটির পেছনে আরও দুটি নৌযান ছিলো। যারা লঞ্চগুলোকে থামিয়ে ডুবে যাওয়া নৌযানে থাকা ১১ জন আরোহীকে উদ্ধার করেন। ডুবে যাওয়া নৌযানটিতে থাকা মুরগির খাবারের মালিক হাবিবুর রহমানের বরাত দিয়ে এসআই জাহিদ আরও জানান, মুরগির খাবার নিয়ে নৌযানটি ওইদিন সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে স্বরূপকাঠির উদ্দেশে রওনা দেয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493