বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের মানিলন্ডারিং মামলা চলবে: হাইকোর্ট

  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ১০:৩৬
  • 1060 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ১০:৩৬
  • 1060 বার পঠিত
বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের মানিলন্ডারিং মামলা চলবে: হাইকোর্ট

বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। এ অবস্থায় তিনি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। যেটি আজ মঙ্গলবার খারিজ হয়ে যায়। ফলে বিচারিক আদালতে মামলাটি চলমান থাকবে।

২০১১ সালের ১৬ই আগস্ট গুলশান থানায় হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজার সিঙ্গাপুরস্থ স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক হিসেবে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে দুদক মানিলন্ডারিংয়ের মামলা দায়ের করে। এ মামলায় ২০১২ সালের ১২ই জুন বিচারিক আদালত অভিযোগ আমলে নেন।
পরে ২০১৫ সালের ৩রা নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করেন। ওই মামলা বাতিল চেয়ে করা আবেদন আজ হাইকোর্ট খারিজ করে দিলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493