বরিশালের ১০ উপজেলার ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে- সিভিল সার্জন

  • আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২০, ০৬:০২
  • 1132 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২০, ০৬:০২
  • 1132 বার পঠিত
বরিশালের ১০ উপজেলার ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে- সিভিল সার্জন

শামীম আহমেদ ॥ আগামী ১১ই জানুয়ারী ৬-থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-‘এ’ এর অভাব জনিত কারনে রাত কানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশ নীচে নিয়ে আসার লক্ষ সহ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধের লক্ষ রাখার লক্ষে বরিশাল জেলার ১০ উপজেলার ৮৫ টি ইউনিয়নের ,২শত ৫৫টি ওয়ার্ডের,২হাজার ৪০টি
অস্থায়ী টিকাদান কেন্দ্রে সহ প্রতিটি উপজেলার ১টি অতিরিক্ত টিকাদান কেন্দ্র সহ সর্বমোট ২ হাজার ৫০টি কেন্দ্রে ৪ হাজার ১শত জন স্বেচ্ছাসেবক সদস্যদের মাধ্যমে ৩লক্ষ ১০ হাজার ৬শত ৩৮ জন শিশুকে খাওয়ানোর লক্ষে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড বাস্তবায়ন সিদ্ধান্ত গ্রহন করার লক্ষে জাতীয়, স্থানীয় প্রিন্ট মিডিয়া ও ইলেক্টনিক্স প্রতিনিধি সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ই) জনিুয়ারী সকাল ১০ টায় বরিশাল সিভিল সার্জন অফিস কার্যলয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হেসেনের পক্ষে লিখিত বক্তব্যের পাঠ করার মাধ্যমে তথ্য প্রদান করেন জেলা ডিপুটি সিভিল সার্জন ডাঃ মাহমুদ হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন সিনিয়র স্বাহ্য শিক্ষা অফিসার সৈয়দ জলিল,সহকারী প্রধান সিভিল সার্জন মোঃ আঃ ছালাম আজাদ, সিভিল সার্জন মেডিকেল অফিসার মুন্সি মমিনুল হক ও এপিএম সুপার ভাইজার মোঃ বজলুর রহমান।

এসময় ডিপুটি সিভিল সার্জন বলেন, আগামী ১১ই জানুয়ারী বরিশাল সদর উপজেলা সহ জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ১২ থেকে ৫৯ বয়সের শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’(২ লক্ষআই ইউ) ২ লক্ষ ৭৭ হাজার ৫ শত,৩৩ জন শিশুকে খাওয়ানো হবে।

এছাড়া ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সের শিশুদেরকে নীল রঙের ভিটামিন ‘এ’ (১লক্ষ´তা সম্পূর্ন আই ইউ) ৩৩ হাজার,১ শত, ৫ জনকে ক্যাপসুল খাওয়ানো হবে। এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে জেলার প্রতিটি উপজেলার
ইউনিয়নের সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক সহ প্রতিটি ওয়ার্ডে ২ জন করে মাঠ কর্মী এবং ১ জন করে প্রথম সারিরসুপারভাইজার দায়ীত্ব পালন করবে।

এলক্ষে আগামী কাল শুক্রবার জুম্মা নামাজের পূর্বে মসজিদ থেকে প্রচার-প্রচারনা করা সহ বিভিন্ন গ্রা-গঞ্জের হাট-বাজারে মাইকিং করার ব্যবস্থা গ্রহন করেছে বরিশাল সিভিল সার্জন অফিস।

ডিপুটি সিভিল সার্জন ডাঃ মাহমুদ হাসান আরো বলেন ক্যাম্পেইন চলাকালে কোন প্রকার গুজব বা অসত্য তথ্য প্রদান করার মাধ্যমে জনগনকে যেন বিভ্রান্ত করা না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493