আদালতে তোলা হচ্ছে ‘ধর্ষক’ মজনুকে

  • আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২০, ০৫:৩৯
  • 1149 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২০, ০৫:৩৯
  • 1149 বার পঠিত
আদালতে তোলা হচ্ছে ‘ধর্ষক’ মজনুকে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মো: মজনুকে আদালতে তোলা হবে আজ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরেই মজনুকে আদালতে পাঠাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এর আগে বুধবার মজনুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন, আজ দুপুরে ঢাকা নিম্ন আদালতে গ্রেপ্তার মজনুকে তোলা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পেয়ে আজই তিনি হাসপাতাল ত্যাগ করেছেন। তবে চিকিৎসার প্রয়োজনে আগামী সপ্তাহে তাকে আসতে বলা হয়েছে বলে জানা গেছে।

ঢাবির দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের কাছে ধর্ষণের শিকার হন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাত ১০টার দিকে যখন তাঁর জ্ঞান ফেরে, তখন সেখান থেকে তিনি বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা খুলে বলেন। পরে রাত ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। পরদিন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন তাঁর বাবা। এদিকে ওই ধর্ষণের ঘটনায় মজনু নামে ওই ভবঘুরেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493