আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু‘র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ০৭:০৮
  • 1074 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ০৭:০৮
  • 1074 বার পঠিত
আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু‘র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

শামীম আহমেদ ॥ আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের
স্মরণে নীরবতা পালন শেষে নেতা কর্মীদের সমন্বয়ে শহরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, যুবলীগ
সভাপতি সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যন গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বাবুল ভাট্টি, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ দলের নেতৃবৃন্দ ও মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন পাকিস্তান কারাগারে আটক থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493