দীর্ঘ বিরতির পর মঞ্চে আবারো জাদু প্রদর্শন করতে যাচ্ছেন, জাদুশিল্পী সুব্রত বিশ্বাস

  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২০, ০৬:১৫
  • 1039 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২০, ০৬:১৫
  • 1039 বার পঠিত
দীর্ঘ বিরতির পর মঞ্চে আবারো জাদু প্রদর্শন করতে যাচ্ছেন, জাদুশিল্পী সুব্রত বিশ্বাস

বিনোদন রিপোর্ট : ১৯৭০ সালের ১০ই জানুয়ারী এই জাদুশিল্পীটির জন্ম ঢাকাতে। ব্যবসায়ীক ব্যস্ততার কারণে বরিশালে থেকেও দীর্ঘদিন তিনি এ শিল্প থেকে ছিলেন বহুদূরে। ১৯৮০ সালে সর্বপ্রথম উলফাৎ কবীরের কাছে জাদুতে হাতেখড়ি, পরে জুয়েল আইটের একান্ত সান্নিধ্য ও শিষ্যত্ব লাভ করে শুরু করেন জাদু চর্চা ও জাদু প্রদর্শনী। ইতোমধ্যেই জাদু ঝুলিতে জমা পড়েছে দেশ-বিদেশের অসংখ্য সম্মান, পুরস্কার আরো কত কি? তিনি অসংখ্যবার ভারত, নেপাল ও সিঙ্গাপুরে জাদু প্রদর্শন করেছেন। পেয়েছেন টেলিভিশন রিপোটার্স এসোসিয়েশন অব বাংলাদশ (ট্রাব)’২০০২, বঙ্গবীর ওসমানী স্মৃতি পুরস্কার’২০০৪ ও বিসিএ সর্বোচ্চ এ্যাওয়ার্ড’২০০৪। এটিএন বাংলার ঈদ আনন্দমেলা, নাটক ‘মিস্টার টেনসনের বিবাহ্’ ও এনটিভিতে ‘হাস্য-লাস্য’ নাটকেও তিনি একজন জাদুশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। বাংলাদেশের এক ঝাঁক সেলিব্রেটিদের নিয়ে সর্বপ্রথম একক জাদুু ভিত্তিক অনুষ্ঠান ‘অন্তরালে আমি’ এটিএন বাংলা ও লন্ডন টিভি বেশ ফলাও করে প্রচার করে। একসময় তিনি জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় জাদুর উপর নিয়মিত ফিচার ও জাদুও শেখাতেন। বর্তমানে তিনি ‘বরিশাল মুক্তখবর’ (অনলাইন প্রকাশনা) নামে একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ বিরতির পর দর্শনীর বিনিময়ে মঞ্চে আবারো নিয়মিত জাদু প্রদর্শন করতে যাচ্ছেন, জাদুশিল্পী সুব্রত বিশ্বাস। তিনি প্রয়াত চলচ্চিত্র পরিচালক, দিলীপ বিশ্বাস এর ভাগ্নে ও বাংলাদেশের প্রথম সারির প্যাথলজিস্টদের অন্যতম একজন ডা: কমলেন্দু বিশ্বাসের জেষ্ঠ পুত্র, সুব্রত বিশ্বাস। সুব্রত বলেন, জাদু শুধু বিনোদন মাধ্যমই নয়, এর মাধ্যমে এ দেশ ও দেশের মানবতার সংশ্লিষ্টতাও তুলে ধরা সম্ভব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493