পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি বিলাল ওরুপে রুবেল গ্রেফতার

  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ০২:২১
  • 1139 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ০২:২১
  • 1139 বার পঠিত
পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি বিলাল ওরুপে রুবেল গ্রেফতার

পটুযাখালী প্রতিনিধিঃ ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী বেলাল মিযাকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

১৩ জানুয়ারি রবিবার রাত দুইটায় জেলা পুলিশের সহায়াতায় পটুয়াখালী জেলার মহিপুর থানার আলিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকালে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান পিপিএম জানান ২০০৫ সালে দেশের ৬৩ টি জেলা শহরে জেএমবি যে বোমা হামলা চালায় ওই বোমা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিলাল মিয়াে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর বিলাল মিয়া আত্মগোপনে চলে যায় এবং ঢাকা, সাভার নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় একাধিক ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপন করেছিল। সে বিভিন্ন সময় ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে সর্বশেষ ২০০৭ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন এলাকায় রাজমিস্ত্রির কাজ নেয়।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস পুলিশ দল দীর্ঘদিন যাবৎ তাকে নজরদারি করছিল। এন্টি টেররিজম ইউনিট তাকে অনুসরণ করে পটুয়াখালী জেলায় এসে কয়েকদিন যাবৎ অবস্থান করে সর্বশেষ গত রোববার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার জঙ্গির বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যাচাই-বাছাই করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলেও পুলিশ সুপার জানান। বিলাল খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানার চংড়াছড়ি বৈদ্যটিলা এলাকার নুরুল আলমের ছেলে বলে পুলিশ জানায় এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493