পটুয়াখালী ডিসি’র কাছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কমিটি হস্তান্তর

  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ০২:২৬
  • 1094 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ০২:২৬
  • 1094 বার পঠিত
পটুয়াখালী ডিসি’র কাছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কমিটি হস্তান্তর

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর কাছে বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক সংগঠন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) রেজিস্ট্রেশন কৃত (রেজিঃ নং- ২২৪/১৬ইং) জেলা শাখার নব গঠিত জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কমিটি হস্তান্তর ও সৌজন্য সাক্ষাত করেন ফাউন্ডশনের নেতৃবৃন্দ।

সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসক এর অফিস কক্ষে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এর নতুন আহবায়ক কমিটির একটি কপি হস্তান্তর করেন এ নতুন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক হাওলাদার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর ইসরাইল তালুকদার হিরু। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মুসল্লী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কুতুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার খান, বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসক দেশের স্বার্থে ও কল্যানে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493