জাতীয় সংগীত দিয়ে শুরু করতে হবে কলেজের পাঠদান

  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ১১:৪১
  • 1170 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ১১:৪১
  • 1170 বার পঠিত
জাতীয় সংগীত দিয়ে শুরু করতে হবে কলেজের পাঠদান

জাতীয় সংগীতের মাধ্যমে কলেজগুলোর পাঠদান শুরু করতে হবে। যেসব কলেজে সম্ভব সেখানে অ্যাসেম্বলির আয়োজন করতে হবে। আর অন্য কলেজগুলোতে সাউন্ড সিস্টেম দিয়ে হলেও সব শিক্ষার্থীকে জাতীয় সংগীত চর্চা করাতে হবে। এবিষয়ে শিগগিরিই নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউশি মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সাদেশের ১২০টি সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আইসিটি শিক্ষক ও কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। মাউশি মহাপরিচালক বলেন, কলেজগুলোতে প্রতিদিন জাতীয় সংগীত দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করার বিষয়ে চলতি সপ্তাহের মধ্যে চিঠি পাঠানো হবে। ইন্টারমেডিয়েটের শিক্ষার্থীদের নিয়ে হলেও অ্যাসেম্বলির আয়োজন করতে হবে। আর যেসব কলেজে অ্যাসেম্বলি আয়োজন করা সম্ভব নয়, সেখানে সাউন্ড সিস্টেম দিয়ে জাতীয় সংগীত বাজাতে হবে। আর শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেবে। এটা হবে মুজিববর্ষ উদযাপনের একটি অন্যতম পদক্ষেপ। দৈনিক শিক্ষা

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493