সরকারি হচ্ছে বরিশালের সহ দেশের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ১১:৫৮
  • 1166 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ১১:৫৮
  • 1166 বার পঠিত
সরকারি হচ্ছে বরিশালের সহ দেশের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে ২৮টি প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে অনুমোদন দিয়েছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়টি জানিয়ে চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

সরকারিকরণের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বরিশালের মেহেন্দিগঞ্জের দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলারশেখ রাসেল উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, হবিগঞ্জের বাহুবল উপজেলার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উচ্চ বিদ্যালয়, ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুর বোয়ালমারীর বঙ্গবন্ধু কলেজ।

এ তালিকায় আরো রয়েছে- রাজবাড়ীর পাংশার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ, রাজৈর উপজেলার শেখ রাসেল মহাবিদ্যালয়, কুমিল্লার নাঙ্গলকোটের রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ, নাটোরের সিংড়ার বঙ্গবন্ধু কমার্স এন্ড টেকনিক্যাল কলেজ, গুরুদাসপুর উপজেলার বঙ্গবন্ধুর টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, বাগেরহাটের মোংলা পোর্টের বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহ কালীগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়, হরিণাকুণ্ডু উপজেলার বঙ্গবন্ধু বিজ্ঞান ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, ঝিনাইদহের মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, মাগুরা শ্রীপুরের বঙ্গবন্ধু কলেজ, ময়মনসিংহের গফরগাঁওয়ের দি ফাদার অব দি ন্যাশন শেখ মুজিব মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, জামালপুরের মেলান্দহের বঙ্গবন্ধু কলেজ, নীলফামারী ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, নীলফামারীর জলঢাকার শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রী মহাবিদ্যালয়, দিনাজপুরের ফুলবাড়ীর বঙ্গবন্ধু কলেজ, পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসা এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসা।

সূত্র- ডেইলি বাংলাদেশ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493