ইথিওপিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই

  • আপডেট টাইম : মার্চ ১০ ২০১৯, ১২:৫৯
  • 1090 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ১০ ২০১৯, ১২:৫৯
  • 1090 বার পঠিত
ইথিওপিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের কেউ বেঁচে নেই

ইথিওপিয়ান এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজটির কোনো যাত্রী আর বেঁচে নেই। ইথিওপিয়ান এয়ারলাইনসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আজ রোববার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন।

উড়োজাহাজটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাচ্ছিল। দুর্ঘটনার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এয়ারলাইনসের এক মুখপাত্র বলেন, আদ্দিস আবাবা থেকে ওড়ার ছয় মিনিটের মধ্যে স্থানীয় সময় সকাল পৌনে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।এ দুর্ঘটনার পর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘যেসব পরিবার তাদের প্রিয় মানুষদের হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এয়ারলাইনস সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বিশোফতো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। সেখানে এয়ারলাইনসের কর্মীদের পাঠানো হবে। জরুরি সেবাদানকারীদের যতটা সম্ভব সহায়তা করবেন।

এই এয়ারলাইনসটি আফ্রিকার অনেক দেশে ফ্লাইট পরিচালনা করে। নিরাপদে চলাচলের জন্য তাদের বেশ সুনাম রয়েছে। যদিও ২০১০ সালে বৈরুত ছেড়ে আসার সময় এই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৯০ জন মারা গিয়েছিলেন।

 

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581