গভীর রাতে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২০, ১১:০১
  • 1276 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২০, ১১:০১
  • 1276 বার পঠিত
গভীর রাতে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

বরিশালের হিজলা থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী দুই লঞ্চের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনায় ১০ জনের মতো আহত হয়েছেন। যাদের মধ্যে ৪ জনকে চাঁদপুরে চিকিৎসার জন্য নামিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

যাত্রীরা জানান, বরিশালের হিজলা থেকে রাত ৮টায় এমভি প্রিন্স আওলাদ ৪ নামের লঞ্চটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অপরদিকে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে এমভি টিপু ১২ নামের আরেকটি লঞ্চ যাত্রা করে।

ঘটনাস্থলে পৌঁছালে দুটি লঞ্চের সংঘর্ষ হয় এবং এমভি প্রিন্স আওলাদ ৪ নামক লঞ্চের প্রায় ১০ যাত্রী আহত হন। যাদের মধ্যে রাত ১ টার দিকে চাঁদপুরে চিকিৎসার জন্য নামিয়ে দেয়া হয় বলে জানান লঞ্চের যাত্রী ও হিজলা উপজেলার বাসিন্দা আফজাল হোসেন।

অপরদিকে টিপু ১২ লঞ্চের বরিশালের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু ১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় সেটা মেরামত করা হচ্ছিল, বিপরীত দিক থেকে আওলাদ-৪ লঞ্চটি এসে পরায় এই ঘটনা ঘটে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493