বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে ৩ নতুন মুখ

  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২০, ১১:২৬
  • 1136 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২০, ১১:২৬
  • 1136 বার পঠিত
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে ৩ নতুন মুখ

অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন দফায় তিন ফরম্যাটেই পাকিস্তানে গিয়ে স্বাগতিক বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর মধ্যে প্রথমেই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে ওই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে ডাক পেয়েছে নতুন তিন মুখ।

তারা হলেন- হ্যারিস রউফ, আহসান আলী ও আমাদ বাট। আর  দলে ফিরেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

তিন ম্যাচের সিরিজের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল-হক।

দল থেকে বাদ পড়েছেন আসিফ আলী, ফখর জামান, হ্যারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ।

আগামী ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ জানুয়ারি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনিয়ান, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493