আবিষ্কৃত হল গাছের অনুভূতি প্রকাশে যন্ত্র

  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ০৯:১৭
  • 2000 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ০৯:১৭
  • 2000 বার পঠিত
আবিষ্কৃত হল গাছের অনুভূতি প্রকাশে যন্ত্র

শখের বশে বাড়ির ছাদ, বারান্দা বা টেবিলে গাছ পোষে অনেকেই। অবশ্য এর সঠিক যত্ন নিতে পারে খুব কম লোকই। এটি একটি পোষা প্রাণীর মতো, যদিও তা অনুভূতি প্রকাশ করতে পারে না। তবে গাছেরও তো প্রাণ আছে। তার আহারের প্রয়োজন হয়, পানীয়ের প্রয়োজন হয়, মৌলিক চাহিদা রয়েছে আলো-বাতাসেরও। এই বিষয়গুলো গাছপালার মালিককে বোঝানো কিংবা গাছের অনুভূতি মালিকের কাছে পৌঁছানোর পদ্ধতিও শেষমেশ আবিষ্কার হলো।

গাছের সঠিক যত্ন নিতে হলে এর অনুভূতি অনুধাবন করার বিষয়টি জরুরি। তাই গাছকে শিক্ষা দেওয়ার মতো অসম্ভব কল্পনা না করে নিজেরাই অভিনব চিন্তা করে বসল লুক্সেমবার্গভিত্তিক কোম্পানি ‘মু-ডিজাইন’। তারা ভেবে দেখল যে গাছের যদি একটা মুখ থাকে, যা দিয়ে সে তার মালিক বা পরিচর্যাকারীকে তার অনুভূতি জানাতে পারবে- ব্যাপারটা তো তাহলে দারুণ হয়। যেমন চিন্তা তেমন উদ্ভাবন। তৈরি করা হলো ‘স্মার্ট ফ্লাওয়ারপট’। এর নাম দেওয়া হলো ‘লুয়া’।

লুয়া একটি বৈদ্যুতিক টব বা পাত্র, যাতে সাধারণ পাত্রের মতো গাছপালা লাগানো যাবে। স্বাভাবিক গাছের মতোই তা বেড়ে উঠবে এবং সময়মতো ফুল বা ফল হবে। তবে বিস্ময়ের ব্যাপার হলো, এই পাত্রটি গাছের অনুভূতি প্রকাশ করতে পারে। এ কাজের জন্য এই পাত্রে লাগানো হয়েছে বৈদ্যুতিক চোখ ও মুখ। এই কৃত্রিম অঙ্গগুলোর মাধ্যমে পাত্রটি গাছের চাহিদা বিবেচনা করে তার অনুভূতি প্রকাশ করবে।

প্রশ্ন হলো, এটি কাজ করবে কীভাবে? জবাবটা খুবই সহজ! আধুনিক বিজ্ঞানের এই যুগে ‘সেন্সর’ কে না চিনে? এই স্মার্ট ফ্লাওয়ারপট তৈরিতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন মাত্রার সেন্সর বা অনুধাবক যন্ত্র। গাছের যখন পানির প্রয়োজন হবে, লুয়া জিহ্বা বের করে তার পরিচর্যাকারীকে বুঝিয়ে দেবে। আবহাওয়া পর্যালোচনা করে গাছের কখন কী পরিমাণ পানি, আলো ও বাতাস লাগবে- এসব বোঝানোর জন্য লুয়ায় সংযুক্ত করা হয়েছে ১৫টি ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি মেলায় এটি প্রদর্শন করা হয়। সেখানে লুয়ার আরও একটি বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করা হয়। এর দুটি কৃত্রিম চোখ রয়েছে। চোখরূপী এই সেন্সরগুলো পুরো ঘরে পরিচর্যাকারীর বিচরণ অনুসরণ করবে। সূত্র :দ্য স্টার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581