বরিশালের বাবুগঞ্জের পল্টুনসহ ট্রাক দেবে ফেরি চলাচল বন্ধ

  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ১৭:৩৭
  • 1050 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ১৭:৩৭
  • 1050 বার পঠিত
বরিশালের বাবুগঞ্জের পল্টুনসহ ট্রাক দেবে ফেরি চলাচল বন্ধ

শামীম আহমেদ ॥ বরিশাল-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরীঘাটো পন্টুন ও গ্যাংওয়ে অতিরিক্ত বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাক সহ ডুবে গেছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় এই দুর্ঘটনার পর থেকে ওই অঞ্চলের রুটে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। মীরগঞ্জ ফেরীঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাকটি ফেরী থেকে উঠে গ্যাংওয়ে পাড় হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে পন্টুনে গিয়ে ঠেকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন কাত হয়ে পানি ঢুকে যায়।

এ সময় ট্রাকের পেছনের অংশ সহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার নিরাপদে বের হয়ে পালিয়ে যায়। ফেরী থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিনের স্টার্ট বন্ধ না হলে এই দুর্ঘটনা ঘটতো না বলে মনে করেন রফিকুল ইসলাম।
এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল ফেরী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, ট্রাকটি অতিরিক্ত মাল বোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের খাম্বাগুলো আগে উত্তোলন করে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধারের চেস্টা চলছে।

একই সাথে দ্রুত সময়ের মধ্যে সরাসরি যান চলাচল শুরুর জন্য ওই ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে নির্মান সহ একটি পন্টুন প্রতিস্থাপনের কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগ এবং ফেরী বিভাগ যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493