শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:২৪
  • 1002 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:২৪
  • 1002 বার পঠিত
শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না জেমি ডে’র শিষ্যদের সামনে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেমন এক বাঁচা-মরার ম্যাচে লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন মতিন মিয়া। বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেছেন ইব্রাহিম।

এর আগে প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল লঙ্কানরাও। যার কারণে সেমিতে যাওয়ার জন্য নিজেদের দ্বিতীয় ম্যাচটি বাঁচা-মরার হয়ে পড়ে দু’দলের সামনে।

প্রথমার্ধের ১৭তম মিনিটে মতিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে ফের গোল করে এ তারকা লাল-সবুজদের ব্যবধান দ্বিগুন করেন। তাতে সেমিফাইনালে ওঠার স্বপ্ন আরও বড় হয় জেমি ডের শিষ্যদের। এদিকে নির্ধারিত সময়ের শেষদিকে শ্রীলঙ্কার জালে আরেকবার বল জড়িয়ে আনন্দে মাতে লাল-সবুজ প্রতিনিধিরা। আর এ গোলের মধ্যে দিয়েই ঘরের মাঠে এ টুর্নামেন্টে শেষ চারে ওঠা নিশ্চিত জেমি ডের শিষ্যদের।

ছয় দলের আসরে ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। রোববার এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠা নিশ্চিত করল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493