গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন সাকিব

  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:৫০
  • 1037 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:৫০
  • 1037 বার পঠিত
গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন সাকিব

এ তো আরেক ভালোবাসা। অসহায় মানুষদের প্রতি অন্য রকম একটা টান। এই শীতে এমন বহু মানুষ আছেন, যারা কিনা একটা কম্বল কিংবা শীতবস্ত্রের অভাবে ফুটপাতে নিদারুণ কষ্টে রাতের পর রাত কাটান।

হয়তো এমন অনেকে আছেন, চাইলে পারেন মানবতার হাত বাড়িয়ে দিতে। তাদের এক টুকরো শীতের কাপড় দিয়ে সাহায্য করতে। তবে কেউ করুক বা না-ই করুক সাকিব আল হাসান ঠিকই করেছেন।

সম্প্রতি রাতের আঁধারে রাস্তায় ঘুরে ঘুরে ফুটপাতে ঘুমন্ত মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন দেশসেরা এই অলরাউন্ডার, নেন তাদের খোঁজ-খবর। সাকিবের এই উদ্যোগকে এরিমধ্যে অনেকে স্বাগত জানিয়েছে।

প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর তথ্য পেয়েও গোপন করায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জার্সি গায়ে ২২ গজ মাতাচ্ছেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টি২০ ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। এখন পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে করেছেন তিন হাজারের বেশি রান।

পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি২০’তে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493