র‌্যাগিংয়ের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

  • আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ১২:১৮
  • 1011 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ১২:১৮
  • 1011 বার পঠিত
র‌্যাগিংয়ের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

র‌্যাগিংয়ের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক চিঠিতে এক সেমিস্টারের জন্য ওই ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের এ তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল-১ এ ২০১৮-১৯ সেশনের শিক্ষাবর্ষের (১ লেভেল, সেমিস্টার-১) ছাত্রদের উপর র‌্যাগিংয়ে ১৫ শিক্ষার্থী অভিযুক্ত হয়। ১৪ জানুয়ারি ছাত্র শৃঙ্খলা বোর্ডের ৩৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে তাদের ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু ও রনি হোসাইন, বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূইয়া মো. আবু সুফিয়ান ও মুক্তাদির

আহমাদ। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী ও মো. শাহীন। মৎস্য বিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ ও সাকিব আহমেদ পার্থ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493