বরিশালে সাজাপ্রাপ্ত আসামির হামলায় আইনজীবী আহত

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৭:৫৯
  • 769 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৭:৫৯
  • 769 বার পঠিত
বরিশালে সাজাপ্রাপ্ত আসামির হামলায় আইনজীবী আহত

শামীম আহমেদ \ মাদক মামলায় আটমাসের সাজাপ্রাপ্ত আসামি জেলার গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নুরে আলম বাবুল খান এবং তার সহযোগিদের হামলায় এক আইনজীবী আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রধান অভিযুক্ত বাবুল খানকে গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে কাছেমাবাদ বাসষ্ট্যান্ড থেকে বাবুল খানকে গ্রেফতার করা হয়। সূত্রমতে, নিজ হেফাজতে ইয়াবা রেখে বিক্রির মামলায় অতিসম্প্রতি আদালতের বিচারক বাবুল খানকে সাত মাসের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন। এ ঘটনায় বাবুল খান ও তার সহযোগিরা একই গ্রামের আইনজীবী এ্যাডভোকেট সাইদুর রহমান সুজনকে অভিযুক্ত করে। রবিবার সন্ধ্যায় বাবুল খান তার সহযোগিদের নিয়ে ওই আইনজীবীর ওপর হামলা চালিয়ে আহত করে। ওইদিন রাতেই এ্যাডভোকেট সুজন থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে বাবুল খানকে গ্রেফতার করেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493