বরিশাল বোর্ডে নতুন ৪৩ শিক্ষার্থী পেল জিপিএ-৫

  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ১৫:৪২
  • 964 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ১৫:৪২
  • 964 বার পঠিত
বরিশাল বোর্ডে নতুন ৪৩ শিক্ষার্থী পেল জিপিএ-৫

বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ৪৩ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর পাস করেছে ফেল করা ৪ জন পরীক্ষার্থী। বুধবার (২৯ জানুয়ারি) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

ফল পুনঃনিরীক্ষণে ফেল করা ৪ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। ৩ হাজার ৮ জন জেএসসি পরীক্ষার্থী ৪ হাজার ১৫৬ টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন।

২০১৯ খ্রিষ্টাব্দের জেএসসিতে পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৮ ভাগ এবং জেডিসিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ৭৭ ভাগ। জেএসসিতে ৭৬ হাজার ৭৪৭জন এবং জেডিসিতে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

২০১৯ খ্রিষ্টাব্দের ২ নভেম্বর থেকে শুরু হয়েছিল জেএসসি-জেডিসি পরীক্ষা। ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা এবং ১৩ নভেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী ছিলেন। সারাদেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493