বরিশাল নগরীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট

  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ২২:০৫
  • 762 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ২২:০৫
  • 762 বার পঠিত
বরিশাল নগরীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট

বরিশাল নগরীতে এক সপ্তাহ ধরে আবারও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নগরবাসীর চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন।

চাহিদানুযায়ী পানি না পাওয়ায় শহর ও বর্ধিত এলাকার মানুষজন পড়েছেন চরম ভোগান্তিতে। কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে বরিশাল সিটি কর্পোরেশনের সরবারহ পানি ঠিকমত পাচ্ছে না নগরবাসী।

শুধু তাই নয় বিসিসির সাপ্লাইর লাইনের পানি আসার ৫ মিনিটের মাথায় চলে যাওয়ার অভিযোগ রয়েছে । এতে ভোগান্তির পড়ছে কয়েকটি এলাকার বাসিন্দারা।

নগরীর ১৬নং ওয়ার্ডের বাসিন্দা কবির বলেন, সিটি কর্পোরেশনের সরবরাহ করা পানির গতি কম থাকায় রিজার্ভ ট্যাংকে পানি আসছে না। যাও আসছে তা দিয়ে ঠিকমতো রান্না ও গোসল করা যাচ্ছে না।

সিটি কর্পোরেশনের আওতায় নগরীতে ৪২ হাজার ৮৪৮টি বাড়ি থাকলেও পানির গ্রাহক মাত্র ২৭ হাজার। বাদবাকি ৩৫ হাজার বাড়ির মালিকদের পানি সরবরাহ করতে পারছে না সিটি কর্পোরেশন। এমতাবস্থায় সুপেয় পানির সুবিধাবঞ্চিত নগরবাসী বিভিন্ন এলাকায় গভীর নলকূপ বসিয়ে নিজেদের পানির চাহিদা মেটাচ্ছেন।

এসব গভীর নলকূপের কারণে পানির স্তর ক্রমশই নিচে নেমে যাচ্ছে। এতে দুর্ভোগ আরও বেড়েই যাচ্ছে। বেশ কিছু এলাকা থেকে জানা গেছে,নগরবাসী বিশুদ্ধ পানির খুব সংকটে আছে।

নগরীর বাংলাবাজার এলাকার বাসিন্দা সাইফুল বলেন,কয়েক দিন ধরে ঠিক মত পানি আসে না। একটু আসে তার ১০ মিনিটের বেশি থাকেনা। আমাদের যে চাহিদা তার ৩ ভাগের এক ভাগও পানি বর্তমানে পাচ্ছি না। পানি ঠিক মত না আসায় ভোগান্তির আর শেষ থাকেনা আমাদের।

তিনি আরো বলেন,আগে নগরীর বিভিন্ন স্থানে পুকুর ছিলো পানি না আসলে বেশি একটা সমস্যা হতো না। কিন্তু বর্তমানে নগরীর কোথাও পুকুর নেই বললেই চলে।

তাই পানি না আসলে আমাদের ভোগান্তির শেষ নেই। এব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক বলেন, নগরীর বিভিন্ন স্থানে পানির পাইপ লাইনের কাজ ও ট্যাংকি পরিস্কার করা হচ্ছে তাই নগরীর জিলা স্কুল,বাংলা বাজার,সদর রোর্ডসহ কয়েকটি এলাকায় একটু সমস্যা হচ্ছে গ্রাহকদের। আগামী শনিবারের মধ্যে লাইন গুলো ঠিক হয়ে যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493