পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাঙ্গালী শ্রমিকদের সংঘর্ষ, আহত তিন

  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ২২:২০
  • 1005 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ২২:২০
  • 1005 বার পঠিত
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাঙ্গালী শ্রমিকদের সংঘর্ষ, আহত তিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধিন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বাঙ্গালী শ্রমিকদের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। এরা হচ্ছে শাহাদাৎ
হোসেন,হাফিজুর রহমান ও জাকির হোসেন। এদের মধ্যে শংকটপন্ন অবস্থায় হাফিজুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে চিকিৎসক। বুধবার শেষ বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৯ জন বাঙ্গালী শ্রমিককে আটক করেছে বলে জানা গেছে।

আহত শ্রমিকদের সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ঠিকাদারী প্রতিষ্ঠান ইরা কনস্ট্রাকশনের ম্যানপাওয়ার সাপ্লাইকারী হারুন ও রতন সাহার দুই
গ্রুপের বাঙ্গালী শ্রমিকদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে গন সংঘর্ষে রুপ নেয়। গুরুতর আহত হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার পচাকাটা থানার কুমিদ পুর গ্রামের আমির হোসেনের পুত্র বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন , এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493