গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণ, এসএসসি পরীক্ষার্থী নিহত

  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১২:১২
  • 776 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১২:১২
  • 776 বার পঠিত
গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণ, এসএসসি পরীক্ষার্থী নিহত

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নামও পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ওই পরীক্ষার্থী নিহত হন।

নিহত পরীক্ষার্থী এলাকার আনোয়ার শেখের ছেলে। বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার।

শেখ বংশের নতুন শেখকে ৪-৫ দিন আগে মোল্লা বংশের রহিম মোল্লা ও ভুলু মোল্লা মারপিট করে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্লাকে মারধর করলে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তখন সাবেক ইউপি মেম্বার আজিজুর শেখ মোল্লা বংশের পক্ষ নিয়ে শেখ বংশের উপর গুলি ছোড়েন। তার ছোড়া গুলিতে রনি শেখ নিহত হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এলাকার অধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম এলাকায় শেখ ও মোল্লা বংশের মধ্যে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে এ দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় করপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুর শেখ গুলি ছোড়েন। তখন রনি শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাডিশনাল এসপি (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493