৯ বছরের কন্যা দেখিয়ে দিল বাবা কোথায় রাখে ইয়াবা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ১৯:৫৭
  • 768 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ১৯:৫৭
  • 768 বার পঠিত
৯ বছরের কন্যা দেখিয়ে দিল বাবা কোথায় রাখে ইয়াবা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের শতরাজ গ্রাম থেকে ৯ বছরের শিশুকন্যার দেওয়া তথ্যে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে চরাদি ফাঁড়ি পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম লালন তালুকদার। সে শতরাজ গ্রামের লাত্তু আলী তালুকদারের ছেলে।
চরাদি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
এসআই মো. ফারুক বলেন, ‘শতরাজ এলাকায় অভিযানে গেলে লালনের শিশুকন্যা আমাদের কাছে তার বাবার ইয়াবা ব্যবসার কথা জানায়। এমনকি তাদের ঘরে কোথায় ইয়াবা রাখা আছে তাও বলে। এরপর আমরা ওই ঘরে গিয়ে ইয়াবা ব্যবসায়ী লালনকে আটক করি। জিজ্ঞাসাবাদে লালন ঘরের বেড়ার ভিতর থেকে নয় পিস ইয়াবা বের করে দেয়। এরপর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এসআই ফারুক আরো জানান, শিশুটি তাদের অবহিত করে তার বাবা ইয়াবা বিক্রির পাশাপাশি সেবনও করে। সেবন করে তার মায়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় প্রতিদিন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493