রাজাপুরে অধ্যক্ষকে মারধরের ঘটনায় যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৯:৩৭
  • 856 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৯:৩৭
  • 856 বার পঠিত
রাজাপুরে অধ্যক্ষকে মারধরের ঘটনায় যুবক গ্রেফতার

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা ঘিগড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহকে মারধরের ঘটনায় নাজমুল হাসান চমন তালুকদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। চমন তালুকদার উপজেলার বামনকাঠি গ্রামের আলী আহম্মেদ তালুকদারের ছেলে ও স্থানীয় যুবদল নেতা। পুলিশ জানায়, কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসায় একটি নিয়োগ পরীক্ষা ও ম্যানেটিং কমিটি নিয়ে বিরোধের জের ধরে গত ২২ জানুয়ারী অফিস চলাকালীন সময়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহকে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নাজমুল হাসান চমন তালুকদার ও শাহিন হোসেন সহ কয়েকজন মিলে মারধর করে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাও. অলিউল্লাহ বাদী হয়ে ঐদিনই উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১৬। এ ঘটনার পর তাৎক্ষনিক আবুল কালাম আজাদ ও শাহিন হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করা হয় কিন্তু মামলার ১ নং আসামী নাজমুল হাসান চমন তালুকদার ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, আসামী নাজমুল হাসান চমনকে গ্রেফতারের পর রবিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581