মিন্নির কাহিনী নিয়েই তৈরি হল সিনেমা‘পরাণ’

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ২১:৩৪
  • 1552 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ২১:৩৪
  • 1552 বার পঠিত
মিন্নির কাহিনী নিয়েই তৈরি হল সিনেমা‘পরাণ’

শুটিংয়েই অনেকে আঁচ করেছেন। তারপর যখন টিজার প্রকাশ হলো তাতে আরেকটু জল্পনা বেড়ে যায়। সবারই প্রশ্ন মুক্তি প্রতীক্ষিত ছবি ‘পরাণ’ কি বরগুনায় ঘটে যাওয়া মিন্নি রিফাতের বাস্তব ঘটনা অবলম্বনে? তবে নির্মাতা সেই শুরু থেকে যেমন মুখে কুলুপ এঁটেছেন এখনও তাই। তার ভাষ্যে, ছবির গল্পে কি আছে তা দর্শক প্রেক্ষগৃহে গিয়েই দেখবেন।
সোমবার সকালে প্রকাশিত এক মিনিট ২০ সেকেন্ডের টিজারের পর নির্মাতা রায়হান রাফি জানান, টিজার প্রকাশ করা হয় আসলে মানুষকে ভাবানোর জন্যই। দর্শক ভাবুক। এক একজন এক এক রকম চিন্তা নিয়ে প্রেক্ষাগৃহে আসুক। দেখা যাক কি হয়।
গত বছরের সেপ্টেম্বরে শুটিং শুরু হওয়া ‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম।
এতে তার চরিত্রের নাম অনন্যা। চরিত্রটি বরগুনার আলোচিত মিন্নির কিনা জানতে চাইলে তিনিও এড়িয়ে যান। মিম বলেন, আমি কিছু বলবো না। তবে আমাদের চারপাশের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির গল্প। মিন্নির বিপরীতে এ ছবিতে দুই নায়ক রয়েছেন। তারা হলেন শরিফুল রাজ ও সিফাত।
কথা ছিল আসছে ভালোবাসা দিবসেই মুক্তি পাচ্ছে ‘পরাণ’। তবে এখনো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় তা আপাতত হচ্ছে না।
এতে অন্য যারা অভিনয় করেছেনÑ শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু ও মিলি বাশার প্রমুখ। ‘পরাণ’ ছবির চিত্রনাট্য লিখেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493