ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সুদান!

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১২:০৫
  • 796 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১২:০৫
  • 796 বার পঠিত
ইসরাইলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সুদান!

সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে দেশটির নেতার সঙ্গে বৈঠকে বসেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সোমবার উগান্ডার শহর এনটেব্বিতে এই বৈঠক হয়েছে বলে তার কার্যালয়ের কর্মকর্তারা দাবি করেন।

সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। যদিও সুদানের তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র ফয়সাল সালিহ এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে রয়টার্সকে বলেছেন। এ বিষয়ে পরিষ্কার হতে তারা বুরহানের দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।-খবর আরব নিউজের

কৌশলগতভাবে দেশদুটি যুদ্ধের ভেতরে রয়েছে। তবে তৃতীয় আরব দেশ হিসেবে অবৈধ ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দিতে পারে সুদান।

সামরিক ও বেসামরিক কর্মকর্তা মিলে গঠিত অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে সুদান সার্বভৌম পরিষদ, যার প্রধান হলেন আর্মি জেনারেল বুরহান।

গত বছর দীর্ঘসময়ের একনায়ক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক-বেসামরিক মিলে ক্ষমতা ভাগাভাগি করতে এই সার্বভৌম কাউন্সিল গঠন করা হয়েছে।

ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্ব ও নির্যাতনের প্রতিবাদে ইসরাইলকে বর্জনে আরব দেশগুলোর সঙ্গে বশীরের নেতৃত্বাধীন সুদানও ছিল।

১৯৬৭ সালে আরব নেতারা সুদানের রাজধানী খার্তুমে বৈঠক করে ‘তিনটি না’ ঘোষণা করেছিলেন। যার মধ্যে রয়েছে, ইসরাইলকে স্বীকৃতি, দেশটির সঙ্গে আলোচনা কিংবা শান্তি প্রত্যাখ্যান।

মিসর ও জর্ডান অবৈধ ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দিলেও বহু আরব দেশ সেই প্রক্রিয়া থেকে দূরে রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493