দৌলতখানে সুপারসহ ১০ জন ভুয়া পরিক্ষার্থী আটক

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১৯:১৩
  • 1072 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ১৯:১৩
  • 1072 বার পঠিত
দৌলতখানে সুপারসহ ১০ জন ভুয়া পরিক্ষার্থী আটক

ভোলার দৌলতখানে চলমান দাখিল পরিক্ষায় ভুয়া পরিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা গ্রহন করায় মাদ্রাসার সুপার সহ ১০ জন ভুয়া পরীক্ষার্থীদের আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দৌলতখান আবু আবদুল্লা কলেজে মাদ্রাসা কেন্দ্রের ৯ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুপারকে ২ বছর ও ভুয়া পরীক্ষার্থী লিজা আক্তারকে ১ বছরের বিনাশ্রম কারাদÐ দিয়েছে ভ্রাম্যমান আদালত। অপর ৯ জনের বিরুদ্ধে কিশোর অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তারা হলো, লিজা আক্তার, নিয়ামা আক্তার, রাবেয়া সুলতানা,ময়না আক্তার,হামিদা বেগম, নাজমুন নাহার ,বিবি খাদিজা,রুমা বেগম, ইমা আক্তার ও ফারজানা আক্তার। ভোলা জেলার অতিরিক্ত প্রশাসক সার্বিক মোঃ আতাহার মিয়া জানান , গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক’র নিদের্শে আমি ও জেলা শিক্ষা অফিসের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধূরী সহ কেন্দ্রে থেকে ভুয়া পরিক্ষার্থীদের শনাক্ত করে তাদের দিয়ে পরীক্ষা গ্রহণ করায় মাদ্রাসার সুপার জাকির হোসেন সহ ১০ ভুয়া পরিক্ষার্থীকে আটক করি। জেলা শিক্ষা অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাংবাদিকদের এক ব্রিফিংএ বলেন, দৌলতখান জয়নগর বালিকা দাখিল মাদ্রাসার সুপার দাখিল হাদিস পরীক্ষায় ভুয়া পরিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা গ্রহণ করায় মাদ্রাসার সুপারসহ ১১ জনকে আটক করা হয়েছে। পরে তিনি ভ্রাম্যমান আদালতে পাবলিক পরিক্ষাসমূহ (অপরাধ) আইনে ১৯৮০ এর ধারা-১৩ এবং ধারা -৩ লঙ্গনের দায়ে সুপার মাওলানা জাকির হোসেনকে ২ বছরের ও ভুয়া পরিক্ষার্থী লিজা আক্তারকে ১৯৮০ এর ধারা -৩ লঙনের দায়ে ১ বছরের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581