সূর্যাস্তসহ কুয়াকাটার মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করলেন রাষ্ট্রপতি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ২২:১৩
  • 818 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ২২:১৩
  • 818 বার পঠিত
সূর্যাস্তসহ কুয়াকাটার মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করলেন রাষ্ট্রপতি

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের বেলাভূমে থেকে রাষ্ট্রপতি এ্যাড.মো.আবদুল
হামিদ সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করলেন। তিনি শেষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের জিরো পয়েন্টে বসে মনোমুগ্ধকর দৃশ্য দেখেন। রাতে তিনি পর্যটন ইয়ুথ-ইন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রাষ্ট্রপতি আগমন উপলক্ষ্যে কুয়াকাটা জুড়ে নিñিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টার যোগে কুয়াকাটায় পৌছলে তাকে স্বাগত জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মো.ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক
মো.মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সফরসঙ্গী রয়েছে তাঁর সহধর্মিনী রাশিদা খানম, পূত্র রাসেল আহমেদ তুহীনসহ পরিবারের সদস্যরা। এসময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিবসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হেলিপ্যাড থেকে
মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর সফরসঙ্গীসহ সরাসরি পর্যটন ইয়ুথ ইন স্থলে চলে যান। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। শেষ বিকেলে
রাষ্ট্রপতি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে গিয়ে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য অবলোকন করেন। কিছু সময় অতিবাহিত করেন। দেখেন মনলোভা সূর্যাস্তের দৃশ্য। তিনি কুয়াকাটার সৌন্দর্য দেখে মুগ্ধ হন। সৈকত থেকে ফিওে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

রাষ্ট্রপতি পর্যটন ইয়ুথ ইনে রাত্রিযাপন করবেন। বুধবার বিকেল তিনটায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে ঢাকায় ফিরে যাবেন ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493