অনিয়ম-দুর্নীতির অভিযোগে নাজিরপুরের ইউএনওকে বদলি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ২২:৪০
  • 849 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২০, ২২:৪০
  • 849 বার পঠিত
অনিয়ম-দুর্নীতির অভিযোগে নাজিরপুরের ইউএনওকে বদলি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আকতারকে বদলি করা হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ইউএনও রোজী আকতারের বদলির বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়েছে। ইউএনও রোজী আকতারকে ঝালকাঠী সদর উপজেলায় বদলি করা হয়েছে। পাশাপাশি জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।জানা যায়, ইউএনও রোজী আকতার নাজিরপুরে যোগ দেওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠতে থাকে। তার বিরুদ্ধে ঠিকাদারি কাজের বিলের স্বাক্ষরের জন্য নির্ধারিত হারে কমিশন আদায়, ৪০ দিনের কর্মসূচির বিলের জন্য স্বাক্ষরের জন্য টাকা নেওয়া, টিআর-কাবিখার জন্য নির্ধারিত হারে কমিশন নেওয়া, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা মেরামতের টাকা থেকে কমিশন নেওয়া, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে। এ নিয়ে গত কয়েক মাস ধরে উপজেলা পরিষদের সরকারি কাজে স্থবিরতার সৃষ্টি হয়।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অর্থের বিনিময় আটজন চৌকিদার নিয়োগ দেওয়া হয়। চৌকিদার নিয়োগের দুর্নীতির অভিযোগে গত ১ ডিসেম্বর উপজেলার মালিখালী ইউনিয়নের ভুক্তভোগী প্রার্থী লিটন হাজরা বাদী হয়ে তার (ইউএনও) বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন খান জানান, ইউএনও রোজী আকতাবকে টাকা ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করতেন না। টিআর-কাবিখা, ৪০দিনের কাজসহ সব কাজে তাকে তার নির্ধারিত কমিশন না দিলে তিনি বিলে স্বাক্ষর করতেন না। তার বদলির খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। অভিযোগের বিষয় জানতে ইউএনও রোজী আকতারকে ফোন দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493