গরু খাওয়ার কারণে বাঘের শাস্তি দাবি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২০, ১৭:০৬
  • 981 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২০, ১৭:০৬
  • 981 বার পঠিত
গরু খাওয়ার কারণে বাঘের শাস্তি দাবি

গরু খাওয়ার কারণে বাঘের শাস্তি দাবি করেছেন ভারতের গোয়া’র সাবেক মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। তার যুক্তি মানুষ গরু খায় বলে তাকে শাস্তি পেতে হয়। একই কাজ বাঘও করে। বাঘও গরু খায়। তাই বাঘেরও শাস্তি হওয়া উচিত। গোয়ার বিধানসভায় বুধবার বাঘ হত্যা নিয়ে বিতর্কের সময় তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত মাসে গোয়ার মহাদায়ী ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে একটি বাঘিনী ও তার তিন শাবককে হত্যা করে স্থানীয় বাসিন্দারা। বুধবার অধিবেশন চলার সময় গোয়া বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা দিগম্বর কামাথ।
সেই আলোচনার সময়ই এই কথা বলেছেন আলেমাও। তিনি বলেছেন, কী শাস্তি দেয়া হয় একটা বাঘ যখন গরুকে খেয়ে নেয়? যখন মানুষ গরু খায়, সে শাস্তি পায়। বন্যপ্রাণের দৃষ্টিভঙ্গিতে থেকে বাঘেরা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ ও গরুদেরও গুরুত্ব রয়েছে। গোটা বিষয়ে মানুষের দিকটা অবহেলা করা উচিত নয় বলেই মনে হয় তার। আনন্দবাজার পত্রিকা লিখেছে, বাঘেদের হত্যার বিষয়টি নিয়ে সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত বলেছেন, গৃহপালিত প্রাণীদের আক্রমণ করছিল বাঘেরা। সে জন্যই তাদের পিটিয়ে মেরেছে গ্রামবাসী। বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন-চার দিনের মধ্যে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493