কি অপরাধ ছিলো আমার এই ক্ষুদ্র শরীরের: সানাই

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ০৫:১২
  • 1158 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ০৫:১২
  • 1158 বার পঠিত
কি অপরাধ ছিলো আমার এই ক্ষুদ্র শরীরের: সানাই

সানাই মাহবুব। সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ইতোমধ্যে চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। ক্যারিয়ার শুরু পর থেকেই বিভিন্ন সময়ে বিতর্কের শিকার হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব সানাই। প্রায় প্রতিদিনই নিজস্ব ছবি শেয়ার করেন তিনি।

ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা হয়েছিল তাকে। খোলামেলা ভিডিও পোস্ট করবেন না বলে মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।

তাকে নিয়ে সমালোচনা নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি। এ নিয়ে বেশ কয়েকবার সরবও হয়েছিলেন তিনি। নতুন করে নিজের ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন সানাই।

নিজের শয়নকক্ষের ছবি শেয়ার করেছেন ক্যাপশনসহ। সেখানে নিজের ক্ষোভ জানিয়েছেন তিনি।

হৃদয় ভাঙা ইমুজিসহ নিজের ফেসবুক পেইজে সানাই লিখেন, ‘সে কেনো আমার সাথে এমন করলো??? কি দোষ ছিলো আমার! কেনো সমাজ ব্যবস্থা এতো নিম্নমানের! সব দোষ কি কেবল একটা মেয়ের?? কেনো কেউই বোঝার চেষ্টা করলো না আমাকে! শুধু শরীর টাই কি সব??? কি অপরাধ ছিলো আমার এই ক্ষুদ্র শরীরের! আমার এই নারী শরীরের মোহে পড়েছিলো সে, কি দোষ ছিলো আমার! কেনোইবা মিথ্যা ভালোবাসার নাটক করলো আমার সাথে! কি দোষ ছিলো আমার!’

উল্লেখ্য, প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহাবুবের হাত ধরে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান সানাই। তার পরিচালনায় ‘ভালোবাসা ২৪/৭’ নামের একটি ছবিতে জায়েদ খানের বিপরীতে যুক্ত হন সানাই। ছবিটির কিছু অংশের কাজ বাকী রয়েছে। তবে এরইমধ্যে আরো কয়েকটি ছবিতে যুক্ত হয়েছেন এবং ‘ময়নার ইতিকথা’ নামের ছবির কাজ শেষ করেছেন সানাই। দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। তার অভিনীত ‘সুপ্ত আগুন’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581