ভোলায় আদালতের নির্দেশে এক মাস পর কবর থেকে কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ১৮:২৯
  • 1199 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ১৮:২৯
  • 1199 বার পঠিত
ভোলায় আদালতের নির্দেশে এক মাস পর কবর থেকে কলেজ ছাত্রীর লাশ উত্তোলন

ভোলার দৌলতখান উপজেলায় আদলতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য এক মাস পর দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী গৃহবধু লাইজু আক্তারের লাশ উত্তোলন করেছে প্রশাসন।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন ফারুকের নেতৃত্বে দৌলতখান থানা পুলিশ উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থান থেকে ওই কলেজ ছাত্রীর লাশ উত্তোলন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন ফারুক জানান, গত (জানুয়ারী) মাসের ২০ তারিখে আমি মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হই। এর এ ঘটনাটি নিয়ে সরজমিনে বেশ কয়েকবার তদন্ত করি। এতে আমার কাছে মনে হয়েছে লাইজু আক্তারকে হত্যা করা হয়েছে। তাই পূর্বের ময়না তদন্ত রিপোর্টি আমার মনভুত না হওয়ায় আমি আদালতে পুনঃময়না তদন্তের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তাই আদালতের আদেশে ময়না তদন্তের জন্য এ লাশ উত্তোলন করা হয়েছে।
প্রসঙ্গতঃ- গত ২ জানুয়ারি রাতে দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার চরপাতা এলাকার মো. মোশারেফ হোসেন ওরফে মসু সিকদারের মেয়ে লাইজু আক্তারকে তার শ^শুর বাড়ির লোকজন মেরে ঘরে রেখে সবাই পালিয়ে যায়। পরে পুলিশ লাইজুর শ^শুর বাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। এঘটনায় লাইজুর বড় ভাই ইসমাইল সিকদার বাদি হয়ে লাইজুর স্বামী তানজিলসহ সাত জনকে আসামী করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু সকল আসামী পলাতক থাকায় এখনও কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493