নির্বাচনী মাঠে শাবানা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ১৮:৫৬
  • 1172 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ১৮:৫৬
  • 1172 বার পঠিত
নির্বাচনী মাঠে শাবানা

চিত্র নায়িকা শাবানা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি থেকে স্বামী চিত্র প্রযোজক এ কে এস ওয়াহিদ সাদিকের পক্ষে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। জাতীয় সংসদের যশোর ৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওয়াহিদ সাদিকের পক্ষে এক জনসমাবেশ আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
সাগরদাঁড়ির মধুমঞ্চের পাশে আওয়ামী লীগ নেতা নূর আলী মোড়লের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মনোনয়ন প্রত্যাশী চিত্র প্রযোজক এ কে এস. ওয়াহিদ সাদিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চিত্র নায়িকা শাবানা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা পার্থ স্বারথি রায় লেবু প্রমুখ।
এলাকাবাসীর উদ্দেশ্যে ওয়াহিদ সাদিক বলেন, তিনি জাতীয় সংসদের যশোড় ৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচন করবেন।
এরপর তিনি ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নে পৃথক পৃথক সমাবেশে বক্তৃতা করেন। চিত্র নায়িকা শাবানার আগমনের খবর পেয়ে প্রতিটি সমাবেশে হাজার হাজার নারী পুরুষসহ যুবসমাজের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিকেলে শাবানা-ওয়াহিদ সাদিক দম্পত্তি কেশবপুর শহরের প্রধান সড়কের দু’পাশের ব্যবসায়ীসহ সকল মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
অপর মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের পক্ষে ছাত্রলীগের উদ্যোগে কেশবপুর শহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493