তজুমদ্দিনের জঙ্গলে জলদস্যুর আস্তানা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১০:৪৯
  • 1069 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১০:৪৯
  • 1069 বার পঠিত
তজুমদ্দিনের জঙ্গলে জলদস্যুর আস্তানা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার
ভোলা প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনার মাঝে জেগে ওঠা বাসনভাঙ্গা চরের গভীর জঙ্গলের জলদস্যু আস্তানা থেকে পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পুলিশের হাতে আটক জলদস্যু সরদার শিপন শিকদারের স্বীকারোক্তিকে কেন্দ্র করে সোমবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ এই অস্ত্র ভান্ডার উদ্ধার করেছে। এসব তথ্য তজুমদ্দিন থানা পুলিশের।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চর জহিরউদ্দিন মেঘনায় ডাকাতিকালে জেলেদের গণধোলাইয়ের শিকার হয় জলদস্যু সরদার শিপন সিকদার। তাঁর স্বীকারোক্তিতে আরও ৬জন দস্যু গ্রেফতার করা হয়। পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করলে চিকিৎসাধীন শিপন তাঁর হাতে জমা অস্ত্রের ভান্ডারের খোঁজ দেয়। তারই তথ্যমতে পুলিশ সোমবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসনভাঙ্গা চরে দিনভর অভিযান চালায়। । চরটি ঘন বন-জঙ্গলে ঘেরা। অবশেষে দস্যুর আস্থানা খুঁজে পায় পুলিশ।
ওসি আরও জানান, বাসনভাঙা চর থেকে দেশি তৈরী একনালা বন্দুক একটি, চাপাতি একটি, বগিদা একটি, বাংলা দা একটি, বটিদা একটি ও লোহার তৈরী কাটা ১০টি পাইপ উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন উপপরিদর্শক(এসআই) জসিম উদ্দিন ও এসআই জামাল উদ্দিন।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493