ভ্যালেন্টাইন্স ডে’তে সাবধান, চুমুতে ছড়াতে পারে করোনাভাইরাস

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৩:০৬
  • 1287 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৩:০৬
  • 1287 বার পঠিত
ভ্যালেন্টাইন্স ডে’তে সাবধান, চুমুতে ছড়াতে পারে করোনাভাইরাস

অনলাইন ডেস্ক।। ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর, প্রেমের পদ্যটাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকে চাই।’ ভ্যালেসটাইন্স ডে বা বিশ্ব ভালবাসা দিবসে অনেকেই হয়ে যেতে পারেন কবীর সুমনের গাওয়া এ গানের মতোই রোম্যান্টিক। তবে ঠোঁটে ঠোঁট রাখার আগে সাবধান, চুমুতে ছড়াতে পারে করোনাভাইরাস।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন দিয়েছে এমন সতর্ক বার্তা। কলকাতার বেলভিউ হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ সতর্ক বার্তা দিয়েছে।

ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি,কাশি থেকে তো অবশ্যই, মুখের লালারস থেকে ছড়াতে পারে করোনাভাইরাস।

তিনি আরও জানান, ভাইরাল অসুখের প্রকোপে অনেকের চোখ থেকে পানি পড়ে। কোনোভাবে তা যদি অন্যের সংস্পর্শে আসে তা থেকেও ছড়াতে পারে অসুখ। এমতাবস্থায় বিশ্ব ভালোবাসা দিবসে সাবধান থাকতে বলছেন তিনি।

তার কথায়,ভালোবাসা দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন। তবে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই মুখে মাস্ক পরুন। আর ভুলেও প্রিয়জনকে চুমু নয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই যদি যান, তবে ডাক্তার সুদীপ্তের পরামর্শ, করোনাভাইরাস আক্রমণ করলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।  এই ভাইরাস ট্রিটমেন্ট করার নির্দিষ্ট কোনো ওষুধ নেই। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581