কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি খালে, নিখোঁজ এক, আহত তিন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ২৩:২০
  • 1006 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ২৩:২০
  • 1006 বার পঠিত
কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি খালে, নিখোঁজ এক, আহত তিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর
কলাপাড়ায় ব্রীজ ভেঙ্গে বালু ভর্তি ট্রলি খালে পড়ে গেছে। এ সময় আহত হয় শ্রমিক শাহিন হাওলাদার (২৬), সেলিম গাজী (৩২) ও ট্রলি চালক মোজাম্মেল
হাওলাদার (৪২)। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আনিস প্যাদা (৪০) নামের এক শ্রমিক।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। ট্রলি চালক মোজাম্মেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার
শেষ বিকেলের দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজের উদ্ধারে ফায়ার সার্ভিস, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় ডুবুড়িদল কাজ করছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত ওই ট্রলিটি বালু বোঝায় করে ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে এমন দুর্ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত। আর এ ঘটনায় নিখোঁজ রয়েছে আনিস প্যাদা নামের এক শ্রমিক। নিখোঁজ ওই শ্রমিক মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে। মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন ঘটনার
সত্যতা স্বীকার করে জানান, নিখোঁজ ওই ব্যক্তির উদ্ধারের চেষ্টা চলছে।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধার চেষ্টা অব্যহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493